মে ২৪, ২০২৬, ০৮:১৪ পিএম
চীনের শানসি প্রদেশের লিউশেনইউ কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ৯০ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি চিঠি পাঠিয়েছেন। এই শোকাতুর মুহূর্তে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ড. ইউনূস।চিঠিতে তিনি উল্লেখ করেন, শানসির এই দুর্ঘটনাটি বিশ্বের মানুষের হৃদয় স্পর্শ করেছে। তিনি নিহতদের স্বজনদের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, প্রিয়জনকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়।
ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত ওই শ্রমিকদের নিষ্ঠা ও আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।উদ্ধারকর্মীদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
দুর্ঘটনার পর দায়িত্ব পালনকারী উদ্ধারকর্মী ও জরুরি সেবাকর্মীদের নিরলস প্রচেষ্টাকে তিনি মানবসেবার সর্বোৎকৃষ্ট উদাহরণ হিসেবে অভিহিত করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি শক্তি ও সাহস কামনা করে আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করেন তিনি। আন্তর্জাতিক সংহতির এই বার্তায় ড. ইউনূস নিহতদের পরিবারের পাশে থাকার কথা জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন