জুলাই ২৪, ২০২৬, ০৭:৫৫ পিএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।সংবিধানের নিয়ম অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
গত শুক্রবার বিকেল ৫টার দিকে রাষ্ট্রপতি পদত্যাগ করার পর পরই সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অবিলম্বে তার পদত্যাগপত্র গ্রহণ করেন এবং সংবিধানের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী রাষ্ট্রপতির শূন্য পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বভার বুঝে নেন।
রাষ্ট্রপতি পদত্যাগ করার ফলে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে এই পরিবর্তন আসে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন