বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

বেনজীরের জামিন বাতিল করতে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ০৭:৩৭ পিএম

বেনজীরের জামিন বাতিল করতে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের জামিনের বিষয়ে আদালতের চূড়ান্ত শর্তাবলি জানতে সার্টিফাইড কপির জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার বিকেলে রাজশাহী পুলিশ লাইনস মাঠে পুলিশ ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

জামিন পেলেও সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না বেনজীর।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে আটক বেনজীর আহমেদ শর্তসাপেক্ষে জামিন পেলেও দেশত্যাগ করতে পারবেন না বলে খবর পাওয়া গেছে। এই বিষয়ে স্বরাষ্ট্র সচিব এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন।

সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে সেখানে একটি অভিজ্ঞ আইনি প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে জামিন বাতিলের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।আইনি প্রক্রিয়ার মাধ্যমেই জামিন বাতিল করে দ্রুততম সময়ের মধ্যে তাঁকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।