শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে,স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় ডেস্ক

আগস্ট ৩, ২০২৬, ০২:২৫ পিএম

বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে,স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে শর্তসাপেক্ষ জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই আশঙ্কার প্রেক্ষাপটে আদালতের মাধ্যমে তার জামিন বাতিলের আইনি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান।তিনি জানান, বেনজীর আহমেদের জামিনের বিষয়টি সরকার গত রবিবার বিকেলে জানতে পেরেছে। আমিরাতের আদালত তাকে দেশত্যাগ না করার শর্তে জামিন দিয়েছেন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই সরকারের নিয়োজিত আইনি প্রতিষ্ঠান বা ল ফার্মকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 

পাশাপাশি বাংলাদেশ সরকারের সচিব আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গেও কথা বলেছেন।জামিনের সুনির্দিষ্ট শর্ত জানতে সার্টিফায়েড কপি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের নিয়োজিত ল ফার্মকে বেনজীর আহমেদের প্রত্যাবর্তন সংক্রান্ত প্রয়োজনীয় নথি আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আদালতের মাধ্যমে দ্রুত এই জামিন বাতিল করা যায়। আদালতের পূর্ণাঙ্গ সিদ্ধান্ত না জেনে মন্তব্য করা ঠিক হবে না উল্লেখ করে তিনি বলেন, সার্টিফায়েড কপি হাতে পাওয়ার পর জামিন বাতিলের আবেদন করা হবে।