আগস্ট ৩১, ২০২৬, ০৩:৫৮ পিএম
জমি কেনা কিংবা উত্তরাধিকারসূত্রে অর্জিত সম্পত্তির মালিকানা সরকারি রেকর্ডে নিশ্চিত করতে নামজারি বা মিউটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের নতুন নিয়ম অনুযায়ী উত্তরাধিকারসূত্রে পাওয়া জমির নামজারির ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন নির্দেশনা অনুসারে, ওয়ারিশদের মধ্যে জমি আনুষ্ঠানিকভাবে বণ্টন না হওয়া পর্যন্ত একই খতিয়ানে যৌথভাবে নামজারি করতে হবে।
ভূমি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে উত্তরাধিকার সূত্রে নামজারির এই নতুন পদ্ধতি কার্যকর করা হয়েছে। আইনজীবীদের তথ্য অনুযায়ী, উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পাওয়ার ক্ষেত্রে মৃত ব্যক্তির সব ওয়ারিশের নাম একসঙ্গে উল্লেখ করে আবেদন করতে হবে। ওয়ারিশদের মধ্যে নির্দিষ্ট অংশ ভাগ-বাটোয়ারা না হলে পৃথক খতিয়ান না করে কো-শেয়ারার বা যৌথভাবে নামজারি সম্পন্ন করা হবে।
তবে ওয়ারিশরা নিজেদের মধ্যে সমঝোতা দলিল বা বণ্টননামা তৈরি করলে পৃথকভাবে নামজারি করা সম্ভব। এ জন্য আবেদনের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও ওয়ারিশ সনদ একসঙ্গে জমা দিতে হবে। নামজারি সম্পন্ন না করলে ভবিষ্যতে আইনি জটিলতা, মালিকানা প্রমাণে সমস্যা এবং খাজনা পরিশোধে জটিলতা দেখা দিতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন