সেপ্টেম্বর ২, ২০২৬, ১০:৪০ এএম
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি। বুধবার সকালে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে মন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন এবং তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানেন।
তিনি মন্ত্রীর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছেন। এর আগে গত মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থতা বোধ করলে জ্বালানিমন্ত্রীকে দ্রুত রাজধানীর এই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
মন্ত্রীর অসুস্থতার খবর পাওয়ার পর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ীরা তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন