রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

অপ্রতিম হত্যার দ্রুত বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৬, ০১:০৯ পিএম

অপ্রতিম হত্যার দ্রুত বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার কোটবাড়িতে শিক্ষার্থী অপ্রতিম হত্যার তদন্ত শেষ করে দ্রুত সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম শুরু করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার বেলা পৌনে একটার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই দৃঢ় অবস্থানের কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমের মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং এতে সারা দেশের মানুষ গভীরভাবে মর্মাহত। তিনি জানান, ঘটনার পর তৎপর হয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাত্র বারো ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

সামাজিক অবক্ষয় প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সমাজে নৈতিক পতন বহু বছর আগেই শুরু হয়েছে। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।