সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৪:৫৯ পিএম
একটি বেসরকারি সংস্থার জরিপ অনুযায়ী, দেশের ৬৫ শতাংশ মানুষ আগামী নির্বাচনে যোগ্য প্রার্থী দেখে ভোট দিতে চায়। জরিপে আরও জানা গেছে, ৩৯.১ শতাংশ ভোটার মনে করেন সুষ্ঠু ভোট হলে বিএনপি সরকার গঠন করবে। অন্যদিকে, ২৮.১ শতাংশ ভোটার জামায়াতকে সমর্থন করে, যা তাদের দ্বিতীয় অবস্থানে রেখেছে।
বেসরকারি সংস্থা ইনোভিশন কনসাল্টিং এই জরিপ পরিচালনা করেছে। চলতি মাসে দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলা থেকে ১০ হাজার ৪১৩ জন ভোটারের ওপর এই জরিপ চালানো হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় আর্কাইভ ভবনে জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
আওয়ামী লীগ: গত ছয় মাসে আওয়ামী লীগের প্রতি সমর্থন বেড়েছে ৪.৮০ শতাংশ। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের পক্ষে ও বিপক্ষে প্রায় সমান সংখ্যক ভোটার মতামত দিয়েছে। ৪৫.৭৯ শতাংশ ভোটার মনে করেন, আওয়ামী লীগসহ সব দলের নির্বাচনে অংশ নেওয়া উচিত, আর ৪৫.৫৮ শতাংশ ভোটার মনে করেন, বিচারের আগে তাদের অংশগ্রহণ উচিত নয়।
-
দলীয় সমর্থন: স্থানীয় রাজনৈতিক কার্যক্রমে জামায়াতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন ১৩.৭ শতাংশ ভোটার। এনসিপির প্রতি ৯.১ শতাংশ এবং বিএনপির প্রতি ৮.২ শতাংশ।
-
শিক্ষাগত যোগ্যতা: কম শিক্ষাগত যোগ্যতার ভোটারদের কাছে বিএনপি এগিয়ে আছে, আর উচ্চ শিক্ষিতদের ভোটে জামায়াত এগিয়ে।
-
ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশা: ৫৭.৫ শতাংশ মানুষ ভবিষ্যৎ সরকারের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।
জরিপে আরও জানা গেছে, ৭২.২ শতাংশ মানুষ ভারতের সঙ্গে এবং ৬৯ শতাংশ মানুষ পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলার পক্ষে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন