রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর-৩ আসনে মনোনয়নপত্র নিলেন জাতীয় যুবশক্তির আরিফ মুন

মো: মামুনুর রাশিদ

নভেম্বর ১২, ২০২৫, ১০:৪২ পিএম

দিনাজপুর-৩ আসনে মনোনয়নপত্র নিলেন জাতীয় যুবশক্তির আরিফ মুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় যুবশক্তি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক আরিফ মুন।

বুধবার (১২ নভেম্বর) স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এই আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও প্রার্থী হয়েছেন। ফলে দিনাজপুর-৩ আসনটি এখন জেলার সবচেয়ে আলোচিত এবং জাতীয় রাজনীতিতে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মনোনয়নপত্র সংগ্রহের পর আরিফ মুন বলেন, "দিনাজপুরের মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলোকে কেন্দ্র করে আমি মাঠে নেমেছি। তরুণদের শক্তি, ন্যায্যতা ও পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠাই আমার লক্ষ্য।"

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বেগম খালেদা জিয়ার মতো হেভিওয়েট প্রার্থীর বিপরীতে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আরিফ মুনের অংশগ্রহণ এই নির্বাচনে একটি নতুন মাত্রা যোগ করতে পারে।