নভেম্বর ২০, ২০২৫, ০৭:০৮ পিএম
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
গত বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ৬টায় ইউনিয়নের মুরারীপুর বাজারে এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আফজালুল আনাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আমিনুল হক, সেক্রেটারি মাহবুব আলম
, উলামা বিভাগের সভাপতি মোখলেছুর রহমান, সেক্রেটারি হাদিসুর রহমান (বুলবুল), শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লাইসুর রহমান, ইশানিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল বাতেন ও সেক্রেটারি ওমর ফারুক প্রমুখ।
কার্যালয় উদ্বোধনের আগে বিকেল সাড়ে ৩টায় দকচাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জামায়াতের একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। একই দিন সকাল ১০টা থেকে এমপি প্রার্থী আফজালুল আনাম ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন