রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জামায়াতকে ইঙ্গিত করে যা বললেন বিএনপি মহাসচিব

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ০৭:১৮ পিএম

জামায়াতকে ইঙ্গিত করে যা বললেন বিএনপি মহাসচিব

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'এই মহলটি রাজনৈতিক অঙ্গনে দাঁড়াতে পারছিল না। জিয়াউর রহমান সাহেব তাদের সুযোগ করে দেন রাজনৈতিক অঙ্গনে আসার। তারা প্রথমে আইডিএল (ইসলামিক ডেমোক্রেটিক লীগ) নামে এসেছিল।

তারপরে তারা বিএনপির সঙ্গে কাজ করেছে। বিএনপিও তাদের নিয়ে কাজ করেছে।'শনিবার (২২ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত।

ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারদের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, "দুর্ভাগ্যক্রমে গত ১০ বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য দৃশ্যমান কোনো কাজ দেখিনি।" তিনি আরও একটি গুরুতর অভিযোগের ইঙ্গিত দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল। শুনেছি এগুলো, জানা নেই আমার। অর্থাৎ ছাত্রলীগ সেজে তারা সেখানে ছিল। তো এই ধরনের কাজ তো আমরা করতে পারি না। আমরা সরাসরি সামনাসামনি লড়াই করেছি।

এসময় বিএনপি মহাসচিব তার দলের ত্যাগের কথা উল্লেখ করে বলেন, বিএনপির ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ২০ হাজার লোককে হত্যা করা হয়েছে এবং প্রায় ১৭০০ মানুষকে—নেতা, আমাদের এমপিসহ গুম করে দেওয়া হয়েছে। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা ২০০, ৩০০, ৪০০ মামলা নিয়ে ১১ বার জেলে গেছেন। কিন্তু একটি বিষয়ে বিএনপি স্থির থেকেছে, তা হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।