নভেম্বর ২৫, ২০২৫, ১২:২২ পিএম
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, তার দল বিএনপির ঘোষিত ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা শুরু হবে। এই নতুন বাংলাদেশে সবার অধিকার নিশ্চিত করে ফ্যাসিস্টমুক্ত সুশাসন প্রতিষ্ঠায় তার দল বদ্ধপরিকর।
তিনি জানান, এই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমান।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী ও সদর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক বৈঠকে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লায়ন মো. হারুনুর রশিদ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ভূমিকার প্রশংসা করে বলেন, শহীদ জিয়া খাল খনন করে দেশের কৃষকদের ভাগ্যোন্নয়নে ভূমিকা রেখেছিলেন। যার ফলস্বরূপ আজ দেশের নারীরা অর্থনৈতিক ও আর্থসামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছেন।তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, "আগামী নির্বাচনে আপনারা মা-বোনেরা যদি বিএনপির ৩১ দফাতে বিশ্বাস রেখে ধানের শীষকে সমর্থন করেন, তবে আমরা অবশ্যই এই লক্ষ্য পূরণ করতে সক্ষম হবো।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহাম্মদের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটোয়ারী, সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, মহিলা দল নেত্রী মাহমুদা বেগম পারুল সহ স্থানীয় নেতারা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন