মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ৩, ২০২৫, ০৪:২৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দিনাজপুর জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩ ডিসেম্বর) যোহরের নামাজের পর দিনাজপুর শহরের ইনস্টিটিউট প্রাঙ্গণে উক্ত দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু রায়হান রহমানী।
বেগম খালেদা জিয়ার নিজ আসন (দিনাজপুর সদর-৩) হিসেবে পরিচিত এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি সহ জেলা পর্যায়ের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সংকাটাপন্ন অবস্থা থেকে রোগমুক্তি কামনা করা হয়। একই সঙ্গে দিনাজপুর শেখ ফরিদপুর কবরস্থানে শায়িত তাঁর মা-বাবা এবং বড় বোনের রুহের মাগফিরাত কামনা করেও বিশেষ দোয়া পাঠ করা হয়।