বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ এসএসএফ নিরাপত্তা পাবেন না

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৫, ০৮:৪২ পিএম

খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ এসএসএফ নিরাপত্তা পাবেন না

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে বিশেষ নিরাপত্তা সুবিধা কেবল তার জন্যই প্রযোজ্য হবে। এই সুবিধা তার পরিবারের অন্য কোনো সদস্য বা অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন।

বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি নিশ্চিত করেছেন যে, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে গেজেটও জারি করা হয়েছে।

ভিভিআইপি সুবিধাপ্রাপ্তি নিয়ে বিভিন্ন মহলে যে গুঞ্জন চলছিল, উপদেষ্টার এই মন্তব্যের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হলো।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

উপদেষ্টার মন্তব্যের মাধ্যমে জাতীয় রাজনীতিতে ভিভিআইপি নিরাপত্তা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় খোলাসা হলো। এর আগে সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বেশ কয়েকটি অধ্যাদেশ পাশ ও নীতিগত অনুমোদন করা হয়। বিকেলে এই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও আলোচনার বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে বলেন, সরকারের পক্ষ থেকে তার প্রতি সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে। জাতীয় নিরাপত্তা ও প্রটোকল সংক্রান্ত এই সিদ্ধান্ত রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা সুবিধার সীমারেখা নির্ধারণ করে দিল।