ডিসেম্বর ১২, ২০২৫, ০৯:৪৫ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর দেশের সব পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে নতুন নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই নির্দেশনা দেন।
পোস্টে ডা. শফিকুর রহমান লিখেন, "গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। স্বাগতম।
তিনি এই ঘোষিত নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য তাদের দল প্রস্তুত বলেও ঘোষণা করেন। এর পাশাপাশি, তিনি দলের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেন।
ডা. শফিকুর রহমান লিখেন, ঘোষিত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সব পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আমি আহ্বান জানাই।উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করেন।
ঘোষিত তপশিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তপশিল ঘোষণার পরপরই নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ায় দলগুলোর প্রচার উপকরণ সরিয়ে নেওয়ার বাধ্যবাধকতা তৈরি হয়েছে। জামায়াত আমিরের এই নির্দেশ সেটিরই প্রতিফলন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন