সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর পৌর ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী প্রচারণা ও দোয়া অনুষ্ঠিত

মোঃ আব্দুর রাজ্জাক

ডিসেম্বর ১২, ২০২৫, ০৮:৪১ পিএম

দিনাজপুর পৌর ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী প্রচারণা ও দোয়া অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা এবং তাঁর রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর পৌর ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

৫ নং ওয়ার্ডের কর্মসূচি: ১ ডিসেম্বর, মঙ্গলবার বিকেলে শহরের কালিতলায় ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাসিব উদ্দীন আহম্মেদ হাশিমের সভাপতিত্বে এই নির্বাচনী প্রচারণা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. খালেকুজ্জামান বাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন মন্ডল বকুল।

এছাড়াও ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া।

৬ নং ওয়ার্ডের কর্মসূচি: ৫নং ওয়ার্ডের নির্বাচনী প্রচারণা শেষে সন্ধ্যার পর পৌর ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে একই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইসমাইল খান জন্সের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন মন্ডল বকুল।

৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া। উভয় অনুষ্ঠানেই কেন্দ্রীয়, জেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে বিএনপি চেয়ারপার্সন ও দিনাজপুর-৩ সদর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলে।