বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৪:৩৫ পিএম

হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শনিবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটি।

রাজধানীর নয়াপল্টন থেকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি নির্ধারিত পথ প্রদক্ষিণ করে শেষ হয়।মিছিল পূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই হামলার তীব্র নিন্দা জানান।

তিনি বলেন,এ আঘাত শুধু একজন মানুষের ওপর নয়, গণতন্ত্রের ওপর আঘাত। যারা এ হামলা করেছে, তাদের কালো হাত ভেঙে দিতে হবে।”

হাসপাতালে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির বিষয়ে মির্জা আব্বাস বলেন, “গতকাল হাসপাতালে যে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, তারা হাদির সমর্থক নয়—তারা অন্য একটি দলের লোক।”তিনি অভিযোগ করেন, হাদি গুলিবিদ্ধ হওয়ার আধাঘণ্টা পরই একটি দল ফেসবুকে উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে পোস্ট দেওয়া শুরু করে। মির্জা আব্বাস মনে করেন, এটি ছিল পরিকল্পিত। তিনি আরও বলেন, “আমি শান্ত ছিলাম। আমার নির্দেশনা পেলে তোমাদের

তুলোধুনো করে দিত। কিন্তু আমরা শান্ত ছিলাম বলেই হাদির চিকিৎসা ব্যাহত হয়নি।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হামলার পরপরই ফেসবুকে অপপ্রচার চালানো নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন,ঘটনা ঘটার এক-দুই ঘণ্টার মধ্যেই ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ‘গ্যাংস্টার’সহ নানা কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা হয়। তদন্ত শেষ হওয়ার আগেই এ ধরনের পোস্ট দেওয়ার অর্থ কী?”

রিজভী প্রশ্ন তোলেন যে, দেশের শত্রুদের বিরুদ্ধে সোচ্চার নেতা শরীফ উসমান হাদি কি কখনো মির্জা আব্বাসের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছেন? তাহলে কেন বলা হচ্ছে তিনি নাকি তাকে বিরক্ত করছিলেন? রিজভী এটিকে ‘ঠাকুর ঘর কেড়ে আমি কলা খাইনি’ অবস্থার মতো বলে মন্তব্য করেন।তিনি আরও বলেন, এই এলাকায় অন্য রাজনৈতিক দলের বড় বড় নেতারা বসবাস করলেও তারা ক্ষতিগ্রস্ত হন না কেন?