ডিসেম্বর ১৩, ২০২৫, ০৫:৫১ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সংঘটিত বর্বরোচিত হামলার ঘটনায় সরকারকে দায়ী করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি বলেছেন, এই প্রাণঘাতী হামলার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।
শনিবার বাদ জোহর বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে ‘২৪-এর পরাজিত শক্তি’ প্রকাশ্য ঘোষণা দিয়েই রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসে নেমেছে। তিনি বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন,তফসিল ঘোষণার পরও নির্বাচন কমিশন ও প্রশাসন কেন সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ও সর্বাত্মক অভিযান শুরু করতে পারেনি?”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদির রক্ত ইনশাল্লাহ জনতাকে আরও নির্ভীক করে তুলবে।আমিরে মজলিস রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ক্ষমতার মোহে কেউ যেন পরাজিত শক্তির প্রতি বিন্দুমাত্র অনুকম্পা না দেখায়। তিনি বলেন,যে যা করেছে, তার দায় তাকেই নিতে হবে। কাউকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার দুষ্টচিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। অন্যথায় পরিণতি শুভ হবে না।”মামুনুল হক মনে করেন, হামলাকারীরা কারা, তা অনুমান করা যায়। এদের হৃদয়ে বাংলাদেশ নেই, এদের হৃদয়ে রয়েছে আধিপত্যবাদী ভারত এবং ভারতের আশ্রয়-প্রশ্রয়ে থেকেই তারা আজীবন এই অপকর্ম করে এসেছে।
তিনি ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে পরাজিত শক্তিকে প্রতিহত ও প্রতিরোধ করার আহ্বান জানান। অন্যথায় এই শক্তি বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবে বলে তিনি হুঁশিয়ার করেন।জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাওলানা মামুনুল হক পুনরায় গণভোটের দাবি তোলেন। তিনি বলেন, “আমরা বারবার বলছি, জাতীয় নির্বাচনের আগে আলাদা দিনে গণভোট দিন। কিন্তু সরকার একটি দলকে সন্তুষ্ট করতে গিয়ে জনতার ন্যায্য দাবির প্রতি কোনো ভ্রুক্ষেপ করেনি।”
বৈঠকটি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বৈঠকে সংগঠনের প্রয়াত কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা হেলালুদ্দীন আহমেদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন