রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন আখতারুজ্জামান মিয়া

এনামুল মবিন (সবুজ)

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৫:০১ পিএম

দিনাজপুর-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন আখতারুজ্জামান মিয়া

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তিনি চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং অফিসার ফাতেহা তুজ জোহরার কাছে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু।

 সহযোগী অধ্যাপক মেছবাহুল ইসলাম, সাঁইতাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোকছেদুর রহমান এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম প্রমুখ।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতারুজ্জামান মিয়া বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচনী আচরণবিধি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। চিরিরবন্দর ও খানসামার সর্বস্তরের মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের জয় হবেই।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন। আগামীকাল ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বাছাই চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। প্রচার-প্রচারণা শেষে ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।