বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বাংলাদেশ একজন দরদি অভিভাবক হারাল: ইনকিলাব মঞ্চ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০১:৪২ পিএম

বাংলাদেশ একজন দরদি অভিভাবক হারাল: ইনকিলাব মঞ্চ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে সংগঠনটি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

তাঁর এই চলে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ একজন দরদি অভিভাবককে হারাল।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে।

বিশেষ করে তাঁর অটল মনোবল ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।সবশেষে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ মরহুমা বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার এবং তাঁর অগণিত নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং পরম করুণাময় আল্লাহর কাছে তাঁকে জান্নাতবাসী করার প্রার্থনা জানান।

উল্লেখ্য, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠন শোকবার্তা প্রদান করছে।