বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ১১:৩৭ এএম

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানান, দাখিলকৃত হলফনামা ও নথিপত্রে কোনো ত্রুটি না থাকায় মির্জা ফখরুলের মনোনয়নপত্রটি বৈধ হিসেবে গৃহীত হয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে একযোগে ২৩৭ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন তিনি।

মির্জা ফখরুলের নিজ আসনে মনোনয়ন বৈধ হওয়ার খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনটি বিশেষ গুরুত্ব বহন করছে।