জানুয়ারি ১১, ২০২৬, ০৫:১৭ পিএম
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে বহিষ্কৃত আটজন নেতাকে আবার দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। রোববার (১১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক নিম্নোক্ত নেতাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ ফিরিয়ে দেওয়া হয়েছে: ১. মোহাম্মদ হারুনুর রশিদ: সাবেক সভাপতি বিশম্ভপুর উপজেলা বিএনপি সুনামগঞ্জ। ২. মো. সুলেমান হোসেন সুমন: সাবেক সাধারণ সম্পাদক ২৫নং ওয়ার্ড বিএনপি দক্ষিণ সুরমা সিলেট।
৩. তোফায়েল আহমেদ চৌধুরী: সাবেক সিনিয়র সহ-সভাপতি জকিগঞ্জ উপজেলা বিএনপি সিলেট। ৪. এ কে এম আজহারুল হক রিপন: সাবেক সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি।
৫. এমরান হাসান পল্লব: সাবেক সাধারণ সম্পাদক ফুলপুর পৌর বিএনপি ময়মনসিংহ। ৬. মুখলেসুর রহমান বুলু: সাবেক সিনিয়র সহ-সভাপতি ফুলপুর পৌর বিএনপি। ৭. নূরে আলম সিদ্দিকী আলম: সাবেক সাংগঠনিক সম্পাদক ফুলপুর পৌর বিএনপি।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিনা তালুকদারের অব্যাহতি আদেশও প্রত্যাহার করে তাকে সপদে বহাল করা হয়েছে।
বিএনপি জানিয়েছে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং ভুল স্বীকার করে আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দিচ্ছে দলটি। তাই দলের প্রতি অনুগত থেকে কাজ করার অঙ্গীকার করায় এই নেতাদের আবার মূল ধারায় অন্তর্ভুক্ত করা হলো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন