জানুয়ারি ১৬, ২০২৬, ০৮:১০ পিএম
পঞ্চগড়ের বোদায় বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এদের মধ্যে বোদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৭ জন সাবেক পৌর কাউন্সিলর রয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে বোদা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা দলে অন্তর্ভুক্ত হন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।
এ সময় ফরহাদ হোসেন আজাদ নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের দলের প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন।যোগদানকারী সাবেক কাউন্সিলরদের মধ্যে রয়েছেন খাদেমুল ইসলাম, আব্দুর রহিম, আমজাদ হোসেন বাবলা ও জালাল উদ্দিনসহ মোট ৭ জন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা শতাধিক কর্মী-সমর্থক এসময় উপস্থিত ছিলেন।যোগদান অনুষ্ঠানে ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও জনগণের সেবায় বিএনপির পতাকাতলে শামিল হওয়া নেতাকর্মীদের নিয়ে আগামী দিনে পঞ্চগড়ের মাটি ও মানুষের উন্নয়নে কাজ করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন