মে ১, ২০২৬, ১১:০৬ পিএম
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাপান সফরে যাচ্ছেন। এক সপ্তাহের এই সফরে অংশগ্রহণের লক্ষ্যে আগামীকাল শনিবার (২ মে) তিনি ঢাকা ত্যাগ করবেন।শুক্রবার (১ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাত ৩টার একটি ফ্লাইটে ডা. শফিকুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে যাত্রা করবেন।জামায়াত আমিরের এই সফরে তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি।
এ ছাড়া জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপিও এই সফরে তাঁর সঙ্গে যাচ্ছেন।দলীয় সূত্রে জানানো হয়েছে, এক সপ্তাহের সফর শেষে ডা. শফিকুর রহমান ও তাঁর সফরসঙ্গীদের আগামী ৯ মে ঢাকায় ফেরার কথা রয়েছে। সফরে তিনি জাপানের বিভিন্ন স্তরের প্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে পারেন বলে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন