রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সরকার মানুষের আকাঙ্ক্ষার গলা টিপে ধরছে: হান্নান মাসউদ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩, ২০২৬, ১১:৫৩ এএম

সরকার মানুষের আকাঙ্ক্ষার গলা টিপে ধরছে: হান্নান মাসউদ

হান্নান মাসউদ

দেশের প্রতিটি মানুষ ক্ষুব্ধ এবং বিএনপি এই ক্ষোভ কতদিন বয়ে চলবে বলে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। রোববার (৩ মে) এনসিপির জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ক কনভেনশনে তিনি এই মন্তব্য করেন।

বক্তব্য প্রদানকালে হান্নান মাসউদ বলেন, বিভিন্ন কার্ডের অবাস্তব ও কাল্পনিক কিছু চিন্তার মাধ্যমে সরকার দেশের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষার গলা টিপে ধরছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি সরাসরি প্রধান রাজনৈতিক দল বিএনপির ভূমিকার দিকে ইঙ্গিত করেন।

জাতীয় সংসদের এই সদস্য হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি যদি বিদ্যমান ঐকমত্য থেকে সরে যায়, তবে তাঁরা পুনরায় সংবিধান সংস্কার আন্দোলনে ফিরে যাবেন। তাঁর মতে, যেসব অধ্যাদেশ সরকারকে জবাবদিহিতার আওতায় আনত, সেগুলো বাতিল ও ল্যাপস করা হয়েছে, যা কাম্য নয়।

হান্নান মাসউদ আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের মধ্যে বর্তমানে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এই জনরোষ ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এনসিপির এই কনভেনশনে দলের অন্যান্য নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন এবং দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।