বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন মিয়া গোলাম পরওয়ার

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৯, ২০২৬, ১১:৩৫ এএম

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন মিয়া গোলাম পরওয়ার

মিয়া গোলাম পরওয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এমপিকে দেখতে মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অসুস্থ মির্জা আব্বাস বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখে হাসপাতালে গিয়ে তিনি এই বিএনপি নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

তিনি চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।পরিদর্শনকালে জামায়াত সেক্রেটারির সঙ্গে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি উপস্থিত ছিলেন। 

এর আগে জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদীও মালয়েশিয়ার এই হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গিয়েছিলেন। তিনি তখন জানিয়েছিলেন যে মির্জা আব্বাস আগের চেয়ে অনেক সুস্থ আছেন এবং গত ১৩ এপ্রিল সিঙ্গাপুর থেকে তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছিল। মির্জা আব্বাসের সঙ্গে পারিবারিক ও ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্কের কথাও উল্লেখ করেছিলেন মাসুদ সাঈদী।