রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নাহিদ-আসিফ ডিবিতে মার খেত, হাসনাত-সারজিস জুস খেত: রাশেদ খাঁন

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ০৮:১১ পিএম

নাহিদ-আসিফ ডিবিতে মার খেত, হাসনাত-সারজিস জুস খেত: রাশেদ খাঁন

রাশেদ খাঁন

গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে বিরোধ ছিল বলে দাবি করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একটি পোস্ট ও অডিও ক্লিপ আপলোড করেন। 

রাশেদ খাঁনের দাবি, আন্দোলনে নাহিদ ও আসিফ যখন ডিবি হেফাজতে নির্যাতনের শিকার হচ্ছিলেন, তখন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম ডিবি কার্যালয়ে আপ্যায়িত হচ্ছিলেন।তিনি অডিও ক্লিপটি নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে অন্যান্য সমন্বয়কদের সাথে হাতাহাতির অভিযোগও তোলেন। রাশেদ খাঁনের মতে, হাসনাত ও সারজিসের আন্দোলনের পরবর্তী ভূমিকার পেছনে ব্যক্তিগত দুর্বলতা কাজ করেছে, যা পরে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের রূপ নেয়। 

তিনি বিএনপির এমপিদের প্রতি আহ্বান জানান যেন সংসদে হাসনাত ও সারজিসের বক্তব্যের বিপরীতে এই অডিওটি প্রচার করা হয়।আসিফ মাহমুদের বইতে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র নেই বলেও তিনি মন্তব্য করেছেন।তার মতে, আন্দোলনের অনেক ইতিবাচক দিক উঠে এলেও সমন্বয়কদের অনেক গোপন ইতিহাস এখনো অজানা। 

রাশেদ খাঁন মনে করেন, এই অডিওগুলো গণঅভ্যুত্থানের বেইমানির বড় প্রমাণ। যথাযথ তদন্ত ও নথিবদ্ধ ইতিহাস ছাড়া ২৪-এর আন্দোলন ৭১-এর ইতিহাসের মতোই প্রশ্নবিদ্ধ হয়ে থাকতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।বিতর্কিত অডিওটির সত্যতা ও প্রেক্ষাপট নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।