রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাসনাত-সারজিস জাতির সঙ্গে বেইমানি করেছে: রাশেদ খাঁন

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ০৮:৪৮ পিএম

হাসনাত-সারজিস জাতির সঙ্গে বেইমানি করেছে: রাশেদ খাঁন

রাশেদ খাঁন।

গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিলেন বিএনপি নেতা রাশেদ খাঁন। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেওয়া একটি অডিও ক্লিপে তিনি ভয়াবহ সব অভিযোগ তুলেছেন। 

রাশেদ খাঁনের দাবি, আন্দোলনে নাহিদ ও আসিফ যখন ডিবি হেফাজতে নির্যাতিত হচ্ছিলেন, তখন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম ডিবি কার্যালয়ে আপ্যায়িত হচ্ছিলেন।তার অভিযোগ, সমন্বয়কদের কর্মকাণ্ডে জাতির সঙ্গে বেইমানি করা হয়েছে।

ফেসবুক পোস্টে তিনি হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে অন্যান্য সমন্বয়কদের সাথে হাতাহাতির কথাও উল্লেখ করেছেন। রাশেদ খাঁনের মতে, হাসনাত ও সারজিসের আন্দোলনের পরবর্তী ভূমিকার পেছনে ব্যক্তিগত দুর্বলতা কাজ করেছে। 

তিনি বিএনপির এমপিদের প্রতি আহ্বান জানান যেন সংসদে হাসনাত ও সারজিসের বক্তব্যের বিপরীতে এই অডিওটি প্রচার করা হয়।আসিফ মাহমুদের লেখা বইতেও এসব ঘটনার সঠিক ইতিহাস আসেনি বলে মনে করেন তিনি।এই অডিওটি গণঅভ্যুত্থানের বেইমানির বড় প্রমাণ হিসেবে দাবি করেছেন রাশেদ খাঁন। 

যথাযথ তদন্ত ও নথিবদ্ধ ইতিহাস ছাড়া ২৪-এর আন্দোলন ৭১-এর ইতিহাসের মতোই প্রশ্নবিদ্ধ হয়ে থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন। এখন পর্যন্ত অভিযুক্ত সমন্বয়কদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। এই অডিও ক্লিপ ও অভিযোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সংশ্লিষ্টদের পক্ষ থেকে পাল্টা কোনো বক্তব্য আসেনি।