রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সোশ্যাল মিডিয়ার ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে: মির্জা ফখরুল

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৫, ২০২৬, ০৭:৪৫ পিএম

সোশ্যাল মিডিয়ার ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে: মির্জা ফখরুল

সোশ্যাল মিডিয়ার ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। সুস্থ রাজনীতির পরিবেশ ধরে রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।

কুরুচিপূর্ণ ভাষার ব্যবহার রাজনৈতিক পরিবেশকে কলুষিত করছে।দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের পর অর্জিত গণতান্ত্রিক সুযোগ নস্যাৎ করার চক্রান্ত চলছে বলে তিনি অভিযোগ করেন। দেশে নৈরাজ্য ছড়ানোর পেছনে সুপরিকল্পিত চক্রান্ত কাজ করছে বলে মনে করেন এই নেতা। 

দেশের এই সংকটময় মুহূর্তে গণতন্ত্র রক্ষায় চক্রান্তকারীদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপি কোনো বিপ্লবী দল নয় বরং একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে জনগণের কল্যাণে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

গণতন্ত্র ও জনধিকারে অবিশ্বাসী অশুভ শক্তির উত্থান ঘটেছে।এ ধরনের শক্তির মোকাবিলায় রাজনৈতিক সচেতনতা ও সরব হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হতে দেওয়া হবে না। চক্রান্তকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিতও দেন তিনি।দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ। সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।