বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৫, ২০২৬, ০৮:৩৩ পিএম

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বিএনপি যে আচরণ করেছে তার জন্য দলটিকে ভুগতে হবে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। বৃহস্পতিবার সিলেটের কানাইঘাট উপজেলায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। অতীতে রাষ্ট্র পরিচালনায় বিএনপির ভূমিকা থাকলেও দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।

বিএনপির আচরণের কারণে দলটিকে ফল ভোগ করতে হবে।মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, আমি দেশ বাঁচিয়েছি এবং কওমি মাদরাসার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। তিনি দাবি করেন, আজাদীর সঙ্গে বিচরণ করার মতো পরিবেশ তারা তৈরি করেছেন। 

মাত্র চারজন সংসদ সদস্য দিয়ে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা বা বিল পাস করা সম্ভব নয় বলেও মনে করেন তিনি। তার মতে, এর মাধ্যমে হয়তো দলের সুনাম তৈরি হতো, কিন্তু এর বেশি কিছু করা যেত না।সরকারের আর্থিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সরকারের তহবিলে পর্যাপ্ত অর্থ নেই বলে দাবি করেছেন এই নেতা। বড় কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণের সক্ষমতা এই সরকারের নেই বলেও তিনি মন্তব্য করেছেন। কানাইঘাটের ওই আলোচনা সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।