জুন ৬, ২০২৬, ০৪:২২ পিএম
বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি জনগণকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব। তিনি বলেন, গত সতেরো বছরে যা হয়নি, গত তিন মাসে দ্রব্যমূল্য তার চেয়ে বেশি বেড়েছে। কুমিল্লায় আয়োজিত এক ঈদ-পূণর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে।আসিফ মাহমুদ সজিব ভুইয়া আরও বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর সব ঠিক হয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে দেশে হত্যা, ধর্ষণ ও আন্দোলনের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা আরও বাড়ছে।
সরকারের প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে বড় পার্থক্য তৈরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তারিকুল ইসলাম এবং ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। যোগদানের মাধ্যমে নতুন কর্মীরা দলটিতে শামিল হয়েছেন।জাতীয় নাগরিক পার্টির নেতারা সরকারের অর্থনৈতিক নীতির কড়া সমালোচনা করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন