জুলাই ১৯, ২০২৬, ০১:৫৪ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মওদুদীর রাজনৈতিক ও আদর্শিক মতবাদ নিয়ে কওমি ধারার আলেমদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বিশেষ করে কওমি মাদ্রাসার পাঠ্যসূচিতে বাতিল দলগুলোর আলোচনায় মওদুদীর বিভিন্ন মতবাদকে ভ্রান্ত হিসেবে শেখানো হয়। তবে ইসলামী চিন্তাবিদ আলী হাসান ওসামা জানিয়েছেন, মওদুদীর কিছু ভুল থাকলেও তার বিরুদ্ধে অপবাদের মাত্রা অনেক বেশি।
তার বিরুদ্ধে ছড়ানো অভিযোগের প্রায় নব্বই শতাংশই বানোয়াট।কওমি শিক্ষাবোর্ড বেফাকের অধীনে দাওরায়ে হাদিসের আগের বর্ষে বাতিল দল সম্পর্কে পড়ানো হয়। সেখানে `মওদুদীবাদ` নিয়ে যেসব বই থেকে সাহায্য নেওয়া হয়, তাতে অনেক মিথ্যা অপবাদ যুক্ত করা হয়েছে। ওসামা জানান, একটি পাঠ্যবইয়ে দাবি করা হয়েছে মওদুদী আল্লাহকে জালিম বলেছিলেন। এটি সম্পূর্ণ ভিত্তিহীন। মূল বই যাচাই না করেই অনেকেই এসব অপবাদ প্রচার করেছেন দীর্ঘকাল ধরে।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীও তাদের প্রতিষ্ঠাতাকে আকিদা বা মাজহাবের অন্ধ অনুকরণীয় ইমাম মনে করে না। দলটির গঠনতন্ত্র এ পর্যন্ত ২১ বার সংশোধন করা হয়েছে। সর্বশেষটি হয় ২০১৯ সালে। মওদুদী একসময় লিখেছিলেন, আল্লাহর রাসূল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করা ঠিক নয়। কিন্তু বর্তমান জামায়াতে ইসলামী তাদের গঠনতন্ত্রে পরিবর্তন এনে স্পষ্ট করেছে, তারা কাউকে ভুলের ঊর্ধ্বে মনে করে না।মূলত কুরআন ও সহিহ হাদিসের ভিত্তিতেই দলটির আকিদা নির্ধারিত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন