আগস্ট ৩, ২০২৬, ১২:১২ পিএম
শেখ হাসিনার দেশ ছাড়ার খবর শুনে দারুণ এক উত্তেজনার সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, সেনাসদরে অবস্থানকালে সেনাপ্রধানের মাধ্যমেই তারা এই খবর প্রথম জানতে পেরেছিলেন।সে মুহূর্তের প্রতিক্রিয়া স্মরণ করে তিনি জানান, তখন বিষয়টিকে তাদের কাছে একটি অলৌকিক ঘটনা বলে মনে হয়েছিল।
দীর্ঘ সতেরো বছর ধরে চলা এই কঠিন রাজনৈতিক সংগ্রামের বর্ণনা দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। সেনাসদরের পর রাজনৈতিক নেতারা বঙ্গভবনে যান, যেখানে তিন বাহিনীর প্রধানসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে আলোচনার শুরুতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি উত্থাপন করা হয় এবং সেনাপ্রধান ও রাষ্ট্রপতি তাতে সম্মতি জানান।
এর পরেই অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব কে দেবেন, সে বিষয়ে আলোচনা শুরু হয়।শিক্ষার্থীদের তরফ থেকেই অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়েছিল বলে জানান তিনি। কোনো রাজনৈতিক দল থেকে তার নাম আসেনি বলে স্পষ্ট করেন মির্জা ফখরুল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন