রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি জাতির সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে

শহিদুল ইসলাম

আগস্ট ৫, ২০২৬, ০৮:৩৩ পিএম

জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি জাতির সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের বড় বাজার ট্রাফিক মোড় এলাকা থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারীর সঞ্চালনায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে প্রধান ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ও হাফেজ আব্দুল মুনতাকিম। 

বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জোরালো দাবি জানান এবং এটি বাস্তবায়নে বিলম্ব করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, অ্যাডভোকেট আনিছুর রহমান আযাদ, ছাত্রশিবিরের জেলা সভাপতি সেলিম উদ্দিন ও এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদ।নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ কার্যকর করা না হলে দেশ নতুন করে গভীর সংঘাতের মুখে পড়তে পারে।