মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে:নুরুল হক নুর

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৬, ২০২৬, ০১:১০ এএম

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে:নুরুল হক নুর

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই অভিযোগ করেন।তিনি দাবি করেন, কুষ্টিয়ায় দলের শান্তিপূর্ণ বিক্ষোভে রামদা, হকিস্টিক ও চাপাতি নিয়ে এই হামলা চালানো হয়েছে।

প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, এই হামলায় কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও ছাত্রঅধিকার পরিষদের কলেজ শাখার সভাপতি সোহান আহমেদসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি জামায়াত-শিবিরের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

নিজের পোস্টে তিনি আহত নেতাকর্মীদের রক্তাক্ত ছবিও প্রকাশ করেন।হামলার পর থেকেই কুষ্টিয়ায় রাজনৈতিক উত্তাপ বিরাজ করছে। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতির ওপর নজর রাখছে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।