বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ১০:৪২ এএম

চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

ছবি : সংগৃহীত

বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে কটূক্তি ও অশালীন বক্তব্যের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠন। বুধবার বিকেলে চাঁদপুর জেলা শহরে আয়োজিত এক সমাবেশ থেকে দলটির পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বক্তব্যে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ তুলে এই ঘোষণা আসে।জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্লাহ সেলিম এই ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে শীর্ষ নেতাদের ব্যক্তিগত আক্রমণ বা অসম্মানজনক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

একই সাথে গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে শালীন সমালোচনার আহ্বান জানানো হয়।সমাবেশের আগে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।