সেপ্টেম্বর ১২, ২০২৬, ১১:০৭ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভার বক্তব্যে বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে আয়োজিত এক আলোচনা সভায় এ ঘটনা ঘটে।
বক্তব্যের মাঝপথেই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এমন আকস্মিক লোডশেডিংয়ের মুখে পড়েও তিনি হেসে পরিস্থিতি সামাল দেন। মাইক্রোফোনে কথা বলার সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংগঠন এবং কাউকে ব্যক্তির নামে রাজনীতি করার প্রয়োজন নেই।
কথা শুরুর আগেই বিদ্যুৎ চলে যাওয়ায় কিছুটা স্বভাবসুলভ রসিকতাও করেন তিনি। বিদ্যুৎহীন অবস্থাতেই নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে রাশেদ খাঁন বলেন, সবাইকে সব ধরনের বিভেদ ভুলে দলীয় স্বার্থে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। এরপর তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা প্রকাশ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন