রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দুর্গাপূজাকে নস্যাৎ করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে: রিজভী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১, ২০২৫, ০২:৩৬ পিএম

দুর্গাপূজাকে নস্যাৎ করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে: রিজভী

ছবি - সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, আসন্ন দুর্গাপূজাকে নস্যাৎ করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে। বুধবার (১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

রিজভী বলেন, দুর্গাপূজা চলাকালে পাহাড়ে যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে, তা একটি জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ। তিনি দাবি করেন, "যারা শেখ হাসিনার পতন মানতে পারেনি, তারাই পরিকল্পিতভাবে পূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।" তার মতে, রাজনৈতিকভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভাজিত করা হয়েছে।

রুহুল কবির রিজভী দেশের জনগণের প্রতি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এজন্য হিন্দু-মুসলিম সবাই এক হয়ে সেই শপথ নিয়েছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তিনি দলমত নির্বিশেষে কাজ করার আহ্বান জানান।