ডিসেম্বর ১৬, ২০২৫, ০৫:১৫ পিএম
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে লাল-সবুজের পতাকা উড়িয়ে অনাড়ম্বরভাবে পালিত হয়েছে ৫৫তম মহান বিজয় দিবস। উদযাপন অনুষ্ঠানে ‘ইউনাইটেড ও পিপলস বাংলাদেশ স্লোগান’ সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা মহান স্বাধীনতাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আশা ব্যক্ত করেন।
এই বিজয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কনস্যুলেট জেনারেল বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মোহাম্মাদ জাভেদ ইকবাল।
এছাড়া গ্র্যান্ড প্যারেডে অংশগ্রহণ করেন- লস এঞ্জেলেস সিটি কাউন্সিল ওয়ামেন হিথার হার্ট, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মুজিব সিদ্দিকীসহ প্রবাসী কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মোহাম্মাদ জাভেদ ইকবাল বলেন, কনস্যুলেটের দরজা সবার জন্য উন্মুক্ত এবং প্রবাসী বাংলাদেশিদের যেকোনো সমস্যার জন্য কনসাল জেনারেলের অফিস সর্বদা উন্মুক্ত।হিথার হার্ট তার বক্তব্যে পরবর্তী প্রজন্মের জন্য বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা ও সংরক্ষণের জন্য আহ্বান জানান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাসসহ স্থানীয় শিল্পীদের সংগীত ও নৃত্যে প্রবাসীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।বিজয় বহরটি সিটি অফ লস এঞ্জেলেস স্পনসর করে বাংলাদেশের বিজয় দিবসের সাথে একাত্মতা প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন