নভেম্বর ১৪, ২০২৫, ০৭:৪৭ পিএম
বিকেল হলেই সবারই কিছু মুখরোচক খাবার খেতে ইচ্ছা করে। মোমো চাউমিন বা ফুচকার মতো ফাস্ট ফুডের চাহিদা বেশি থাকলেও এগুলো শরীরের জন্য খুব একটা উপকারী নয়। তাই চাইলে খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু ও তুলনামূলক স্বাস্থ্যকর পাউরুটির কাটলেট।
সহজলভ্য ঘরোয়া উপকরণে খুব সহজে তৈরি করা এই নাস্তা বিকেলের আড্ডাকে আরও উপভোগ্য করে তুলবে। পাউরুটির এই কাটলেট তৈরির জন্য প্রয়োজন হবে ৮ পিস পাউরুটি ২টি সেদ্ধ মাঝারি আলু আধা কাপ।
সেদ্ধ চিকেন ১টি ডিম ১ চা চামচ পেঁয়াজ কুচি ২ থেকে ৩টি কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি ১ চা চামচ জিরা গুঁড়া।
২ চা চামচ গরম মসলা গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ ২ টেবিল চামচ ময়দা প্রয়োজনমতো ব্রেডক্রাম্ব এবং ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল।কাটলেট প্রস্তুত করার জন্য প্রথমে একটি পাত্রে সেদ্ধ আলু ও চিকেন ভালো করে মেখে তার সঙ্গে কুচি করা পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতা জিরা গুঁড়া গরম মসলা ও লবণ মিশিয়ে নরম একটি পুর তৈরি করে নিতে হবে। এরপর পাউরুটির স্লাইসগুলো একটু পানিতে ভিজিয়ে হাত দিয়ে চেপে আলতো করে অতিরিক্ত পানি ঝরিয়ে নিতে হবে যেন এটি নরম হয়।
পাউরুটি নরম হয়ে গেলে সেটির মাঝখানে তৈরি করে রাখা পুর রেখে চারপাশ মুড়ে কাটলেটের সুন্দর আকার দিতে হবে। আকার দেওয়া কাটলেটগুলো একটি নির্দিষ্ট নিয়মে আবৃত করতে হবে। প্রথমে কাটলেটগুলো ময়দায় গড়িয়ে নিতে হবে তারপর ফেটানো ডিমে ডুবিয়ে এবং সবশেষে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিতে হবে এতে কাটলেটে চমৎকার একটি সোনালি এবং মচমচে আবরণ তৈরি হবে।
সব কাটলেট তৈরি হয়ে গেলে একটি কড়াইতে তেল মাঝারি গরম করে কাটলেটগুলো আস্তে করে তেলে ছাড়তে হবে। দুই পাশ উল্টে সোনালি বাদামি হওয়া পর্যন্ত কাটলেটগুলো ভেজে নিতে হবে। ভাজা শেষে কাটলেটগুলো টিস্যু পেপারের ওপর তুলে বাড়তি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। গরম গরম পাউরুটির এই সুস্বাদু কাটলেট টমেটো সস অথবা পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করলে বিকেলের নাস্তার আমেজ পরিপূর্ণ হয়ে উঠবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন