নভেম্বর ৪, ২০২৫, ০৪:৪৯ পিএম
ছুটির দিনে হঠাৎ মন চাইছে হালকা কিন্তু খুবই টেস্টি কিছু খেতে? তাহলে এক প্লেট গরম গরম মচমচে চিকেন পাকোড়া বানানো হতে পারে আপনার সেরা বিকেলের প্ল্যান। এই রেসিপিটি খুবই সহজ, খুব কম সময়ে বানানো যায় এবং খেতেও অসাধারণ সুস্বাদু।
ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায় এই মুখরোচক নাস্তা।
উপকরণ:
-
হাড় ছাড়া মুরগির মাংস (ছোট টুকরো করা)
-
বেসন: ১/২ কাপ
-
চালের গুঁড়ো: ২ টেবিল চামচ (মচমচে করার জন্য)
-
পেঁয়াজ কুঁচি: ১/৩ কাপ
-
কাঁচামরিচ কুঁচি: ২ চামচ
-
ধনেপাতা কুঁচি: ২ টেবিল চামচ
-
লবণ: স্বাদমতো
-
ধনে ও জিরে গুঁড়ো: ১ চা চামচ
-
মরিচ গুঁড়ো: স্বাদমতো
-
আদা-রসুন বাটা বা কুচি: ১ চা চামচ
-
পানি: মাখানোর জন্য
-
তেল: ভাজার জন্য
প্রস্তুত প্রণালি:
প্রথমে একটি পাত্রে হাড় ছাড়া মুরগির মাংসের টুকরোগুলো ধুয়ে পরিষ্কার করে নিন। এবার তেল বাদে বাকি সব উপকরণ (বেসন, চালের গুঁড়ো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ এবং সব গুঁড়ো ও বাটা মসলা) মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। অল্প অল্প পানি দিয়ে এমনভাবে মাখিয়ে নিন যেন মিশ্রণটি পাকোড়ার আকারে ধরা যায় (খুব বেশি পাতলা বা ঘন হবে না)।
এখন এই মিশ্রণ থেকে ছোট ছোট পাকোড়ার আকারে তৈরি করে নিন।
একটি কড়াইতে পর্যাপ্ত তেল গরম করুন। তেল গরম হলে পাকোড়াগুলো একে একে ছেড়ে দিন এবং মাঝারি আঁচে সোনালি রঙ না হওয়া পর্যন্ত ডুবো তেলে মচমচে করে ভেজে নিন।
ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিন। গরম গরম চিকেন পাকোড়া টমেটো সস এবং কয়েকটি ভাজা কাঁচামরিচের সঙ্গে পরিবেশন করুন। এই ঝটপট রেসিপিটি বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে নিমিষেই মন জয় করবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন