শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬,

ভারতে মাহফিলে আজহারীর নামে ভুয়া প্রচারণা, যা জানা গেল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ০১:৪৪ পিএম

ভারতে মাহফিলে আজহারীর নামে ভুয়া প্রচারণা, যা জানা গেল

জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর নাম ব্যবহার করে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় একটি ভুয়া মাহফিলের প্রচারণা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, আয়োজক পক্ষ তার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিয়েছে মর্মে অভিযোগ এসেছে।

এই বিষয়ে আজহারী নিজেই বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে সারাদেশের মুসলিম ও স্থানীয় প্রশাসনকে সতর্ক করেছেন।

আজহারী তার পোস্টে লেখেন, "সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় আমার নামসহ কয়েকজন আলেমের নাম ব্যবহার করে একটি ভুয়া মাহফিলের প্রচারণা চালানো হচ্ছে।

 তিনি এই ঘটনাকে সুস্পষ্ট একটি প্রতারণা ও মিথ্যাচার হিসেবে আখ্যায়িত করেন। তিনি নিশ্চিত করে বলেন, এই মাহফিলের সঙ্গে কোনোভাবেই আমার কোনো সম্পৃক্ততা নেই।এই ধর্মীয় বক্তা স্থানীয় মুসলিম কমিউনিটি ও প্রশাসনকে এই ধরনের প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান। তিনি আরও লেখেন, বর্তমানে নিজ দেশেই (বাংলাদেশ) উন্মুক্ত মাঠে আমার সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছি। এমতাবস্থায় ভারতে কোনো প্রোগ্রামে অংশগ্রহণের পরিকল্পনা আমার নেই। তার এই বার্তা আন্তর্জাতিক ধর্মীয় অঙ্গনে একটি প্রতারক চক্রের অপতৎপরতা প্রকাশ করেছে।

মিজানুর রহমান আজহারী তার ভক্তদের উদ্দেশ্যে এই ধরনের প্রতারণা এড়াতে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি লেখেন, "এ ধরনের প্রতারণা এড়াতে আমিসহ যেকোনো দায়ীর মাহফিলের প্রচারণার তথ্য যাচাই করে নেবেন। আল্লাহ তাআলা সবাইকে সত্যে অটল রাখুন এবং বিভ্রান্তি ও অপপ্রচার থেকে হেফাজত করুন।" এই ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সারাদেশের মানুষকে আহ্বান জানিয়েছেন।