নভেম্বর ১১, ২০২৫, ১০:০৬ এএম
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার পাকিস্তান ও শ্রীলঙ্কা একে অপরের মুখোমুখি হচ্ছে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় এই রোমাঞ্চকর লড়াইটি শুরু হবে।
এই দ্বিপাক্ষিক সিরিজটি মূলত আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য দুই দলের প্রস্তুতি হিসেবেই আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এই সিরিজের পরই জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে পাকিস্তান।সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দলই দারুণ ফর্মে রয়েছে। পাকিস্তান তাদের সবশেষ সিরিজে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে পরাজিত করে জয়ের ধারায় রয়েছে।
শেষ ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে তারা যথেষ্ট আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামছে। অন্যদিকে শ্রীলঙ্কা তাদের সবশেষ দুই ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে। তাই আজকের লড়াইটি বেশ জমজমাট হবে বলেই ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা।এই সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান।
তারা হাসান নাওয়াজকে বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা বাকি সদস্যদের নিয়েই দল গঠন করেছে। শ্রীলঙ্কাও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা শক্তিশালী দল নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দুই দল ১৫৭ ম্যাচে মুখোমুখি হয়েছে। পরিসংখ্যানের বিচারে পাকিস্তান ৯৩ জয়ের বিপরীতে শ্রীলঙ্কা জিতেছে ৫৯ ম্যাচে। আজকের খেলায় শ্রীলঙ্কা চাইবে জয়ের ব্যবধান কমাতে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন