মার্চ ২, ২০২৬, ১০:৩৭ এএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের সুপার এইট পর্বের রোমাঞ্চকর সমাপ্তি ঘটেছে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ দল হিসেবে আজ সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। এর আগেই আসরের অন্যতম শক্তিশালী দল হিসেবে সেমিফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছিল ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।
আসরের নিয়ম অনুযায়ী এক গ্রুপের চ্যাম্পিয়ন দল অন্য গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে। সেই হিসেবে চার সেমিফাইনালিস্টের চূড়ান্ত লড়াইয়ের সূচি এখন সম্পূর্ণ তৈরি।
টুর্নামেন্টের গ্রুপ-১ এর চ্যাম্পিয়ন দল হিসেবে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নিউজিল্যান্ডকে। অন্যদিকে গ্রুপ-২ তে আধিপত্য বিস্তার করে চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামবে স্বাগতিক ভারত। সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকা ছিল অপ্রতিদ্বন্দ্বী।
তারা তিন ম্যাচের সবকটিতেই জয়লাভ করে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে পা রাখে। এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে প্রোটিয়ারাই একমাত্র অপরাজিত দল হিসেবে নিজেদের শক্তির জানান দিচ্ছে। অন্যদিকে ভারত তিন ম্যাচের মধ্যে দুই জয় নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে।অন্য গ্রুপে ইংল্যান্ড তাদের সবগুলো ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে দাপটের সাথে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। একই গ্রুপে নিউজিল্যান্ড মাত্র ৩ পয়েন্ট পেলেও নেট রানরেটে পাকিস্তান ও অন্যান্য দলকে পেছনে ফেলে রানার্সআপ হিসেবে সেমিফাইনালের টিকেট কাটে।
ভারতের জন্য এই সেমিফাইনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এশিয় দেশগুলোর মধ্যে তারাই একমাত্র প্রতিনিধি হিসেবে টিকে আছে। সেমিফাইনালের প্রথম ম্যাচে আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের লড়াই হবে। তার একদিন পর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। এই দুই ম্যাচের বিজয়ীরা আগামী ৮ এপ্রিল শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে একে অপরের মোকাবিলা করবে। আইসিসি ও বিসিসিআই ইতিমধ্যে সেমিফাইনালের ভেন্যুগুলোর নিরাপত্তা ও প্রস্তুতি সম্পন্ন করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন