বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

বোলিংয়ে এসেই উইকেট নিলেন নাহিদ রানা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৯, ২০২৬, ১১:০৬ এএম

বোলিংয়ে এসেই উইকেট নিলেন নাহিদ রানা

সিলেট টেস্টের চতুর্থ দিন সকালে বল হাতে এসেই বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দিয়েছেন ডানহাতি ফাস্ট বোলার নাহিদ রানা। প্রথম চেঞ্জে বোলিং আক্রমণে এসে নিজের দ্বিতীয় ওভারেই পাকিস্তানি ওপেনার আব্দুল্লাহ ফজলকে সাজঘরে ফিরিয়েছেন এই তরুণ পেসার।পাল্টে গেল সকালের দৃশ্যপট।

ম্যাচটি জিততে হলে চতুর্থ ইনিংসে রান তাড়ার এক নতুন বিশ্বরেকর্ড গড়তে হবে পাকিস্তানকে। সেই লক্ষ্যে আজ সকালে দুই ওপেনার আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল বেশ দেখেশুনে খেলতে শুরু করেছিলেন। 

বাংলাদেশের দুই স্ট্রাইক বোলার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিং সামলাতে পাকিস্তানি ব্যাটারদের খুব একটা বেগ পেতে হচ্ছিল না।কিন্তু অধিনায়ক প্রথম পরিবর্তনের সিদ্ধান্ত নিতেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে স্বাগতিকদের হাতে। 

নাহিদ রানা উইকেটে আসতেই পাকিস্তানি ওপেনারদের দীর্ঘ প্রতিরোধ ভেঙে পড়ে। ফজলকে আউট করার মধ্য দিয়ে বাংলাদেশ তাদের কাঙ্ক্ষিত প্রথম সাফল্য পায়, যা সফরকারীদের ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে।