রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

ইয়ামাল ব্যালন ডি’অর না জেতার কারণ জানালেন লা লিগা সভাপতি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০২:৩০ পিএম

ইয়ামাল ব্যালন ডি’অর না জেতার কারণ জানালেন লা লিগা সভাপতি

ছবি - সংগৃহীত

বয়স কম হওয়ার কারণে লামিনে ইয়ামাল এ বছর ব্যালন ডি’অর জিততে পারেননি। এমনই মনে করেন লা লিগা সভাপতি জেভিয়ার তেবাস। তিনি আশাবাদী, দ্রুতই বার্সেলোনার এই তরুণের হাতে ফুটবলের সবচেয়ে মর্যাদাকর এই পুরস্কার উঠবে।

তেবাস বলেন, "ইয়ামালের বয়স যদি ২৩ বছরের বেশি হতো তবে হয়তোবা সে এই পুরস্কার জয় করত। আমি নিশ্চিত, যেহেতু তার বয়স কম এবং একটি ট্রফি সে পেয়ে গিয়েছিল, সে কারণেই ব্যালন ডি’অর জিততে পারেনি।"

তবে তেবাসের সঙ্গে একমত নন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা। তার মতে, ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লিগের পারফরম্যান্স একটি বড় ফ্যাক্টর, এবং বার্সেলোনা এবার সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল।

মাত্র ১৮ বছর বয়সী ইয়ামাল এ বছর একেবারে খালি হাতে ফেরেননি। তিনি অনূর্ধ্ব-২১ ক্যাটাগরিতে বিশ্বের সেরা তরুণ খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বারের মতো কোপা ট্রফি জিতে রেকর্ড গড়েছেন। লা লিগা, স্প্যানিশ সুপারকোপা ও কোপা ডেল রে জয়ী বার্সেলোনার হয়ে গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৫৫ ম্যাচে করেছেন ১৮ গোল। এছাড়া তিনি ইউরো ২০২৪-এ স্পেনকে শিরোপা জেতাতে অনবদ্য ভূমিকা রেখেছিলেন।

এবারের ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন পিএসজি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।