রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

প্রকাশিত হলো বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৬:৪৩ পিএম

প্রকাশিত হলো বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা

ছবি - সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে অবশেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন কর্তৃক প্রকাশিত এই তালিকায় মোট ১৯১ জন কাউন্সিলর স্থান পেয়েছেন।

আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।প্রাথমিক খসড়া তালিকায় বাদ পড়া ঢাকার ১৫টি ক্লাব এবং ৫টি জেলার কাউন্সিলররা চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে থাকা অনিয়মের অভিযোগে প্রথমে এসব ক্লাব বাদ পড়েছিল।

চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত ক্লাবগুলো হলো: এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব,

নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাব।অন্তর্ভুক্ত পাঁচ জেলা হলো: সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁ।

তবে, নরসিংদী জেলার আসন আবারও শূন্য রাখা হয়েছে।চূড়ান্ত তালিকা প্রকাশের পর নির্বাচনী উত্তাপ আরও বৃদ্ধি পেয়েছে। এখন সব নজর ৬ অক্টোবরের দিকে, যেদিন এই ভোটাররা বিসিবির নতুন পরিচালনা পর্ষদ নির্বাচন করবেন।