সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৯:০২ পিএম
বাংলাদেশ ক্রিকেট দলের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান এশিয়া কাপের ১৭তম আসরে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। টুর্নামেন্টে ৬ ম্যাচের ৬ ইনিংসে তিনি ৯টি উইকেট শিকার করেছেন।
মুস্তাফিজ তার ২৩ ওভার বোলিংয়ে ১৭১ রান দিয়েছেন। এই টুর্নামেন্টের সুপার ফোরে ভারতের বিপক্ষে ৩৩ রানে ১ উইকেট নেওয়ার মাধ্যমে তিনি টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারির (বর্তমানে ১৫১ উইকেট) মালিক হন। এর আগে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছিল সাকিব আল হাসানের (১৪৯ উইকেট)।
মুস্তাফিজুর রহমানের পর এই এশিয়া কাপে বাংলাদেশের হয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন স্পিনার রিশাদ হোসেন এবং পেসার তাসকিন আহমেদ, দুজনেই ৮টি করে উইকেট শিকার করেছেন। স্পিনার মাহেদি হাসান ৬ উইকেট নিয়েছেন।
এশিয়া কাপে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স নিচে তুলে ধরা হলো:
| বোলার | ম্যাচ | ইনিংস | ওভার | রান | উইকেট |
| মুস্তাফিজুর রহমান | ৬ | ৬ | ২৩ | ১৭১ | ৯ |
| রিশাদ হোসেন | ৫ | ৫ | ১৬ | ১১২ | ৮ |
| তাসকিন আহমেদ | ৪ | ৪ | ১৬ | ১৩৭ | ৮ |
| মাহেদি হাসান | ৪ | ৪ | ১৬ | ১১০ | ৬ |
| তানজিম হাসান | ৪ | ৪ | ১৫ | ১০১ | ৪ |


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন