সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মজিবর রহমান স্মৃতি ফুটবল: ঠাকুরগাঁওয়ের ৫ গোলের জয়

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৫, ০৮:০৪ পিএম

মজিবর রহমান স্মৃতি ফুটবল: ঠাকুরগাঁওয়ের ৫ গোলের জয়

দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের রাজারামপুর ঐতিহাসিক গাবুড়া মাঠে "আলহাজ্ব মজিবর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট"-২০২৫ এর ৪র্থ দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। শেখপুরা ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় এই খেলার উদ্বোধন করা হয়।

প্রয়াত জনপ্রিয় শ্রমিক নেতা ও দিনাজপুর মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমানের স্মরণে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টের ৪র্থ দিনের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনসিপি'র জাতীয় যুব শক্তির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি দিনাজপুর জেলা শাখার মুখ্য সংগঠক এস এ সাগর আলী, যুগ্ম সদস্য সচিব মো. রাসেল আহমেদ, মোহাম্মদ কামরুজ্জামান কাজল, সংগঠক মো. রাকিব উদ্দিন, মো. আশিকুজ্জামান ও মো. রাকিব হোসেন।

এছাড়াও প্রয়াত শ্রমিক নেতা মজিবর রহমানের পুত্র আজিমসহ টুর্নামেন্ট আয়োজনকারী অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

চতুর্থ দিনের খেলায় ঠাকুরগাঁও দল সৈয়দপুর দলের মুখোমুখি হয়। খেলায় ঠাকুরগাঁও ৫-৩ গোলে সৈয়দপুর দলকে পরাজিত করে বিজয়ী হয়।

 আগামী ৭ নভেম্বর ২০২৫ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।