বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

আবু সালেহ মো. রায়হান

ডিসেম্বর ১১, ২০২৫, ০৫:২১ পিএম

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

ছবি-দিনাজপুর টিভি

হিমালয় কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে হেমন্তের শেষে কুয়াশার পরিমাণ কমলেও বেড়েছে শীতের তীব্রতা। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে জেলায় দেশের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। জেলা জুড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ।এর আগে, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে এবং জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।গতকাল বুধবার রাত থেকেই কুয়াশায় ঢেকে যায় পথঘাট।

রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা, যা সকাল সাড়ে সাতটা পর্যন্ত স্থায়ী ছিল। ভোরবেলা থেকে সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহনগুলো।এদিকে, হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় জেলার মানুষজন নাস্তানাবুদ হয়ে পড়েছেন। শীত নিবারণের জন্য বিভিন্ন স্থানে আগুন পোহাতে দেখা গেছে মানুষজনকে।

দিনের বেলায় সূর্যের উপস্থিতি থাকলেও দিন এবং রাতের তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস নিচে ওঠানামা করছে (গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস)।তবে তীব্র শীত উপেক্ষা করেই নিম্ন আয়ের মানুষজনকে জীবিকার তাগিদে কাজের সন্ধানে বের হতে দেখা গেছে।